নিউজ ডেস্ক: সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা, শ্রমিকনেতা অপূর্ব কান্তি ধর ও ভাষাবিদ ড. মাহবুবুল হক-এর প্রয়াণে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট-এর উদ্যোগে ২৮ এপ্রিল ২০২৬ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট কোষাধ্যক্ষ এম এ সামাদ-এর সঞ্চালনায় ট্রাস্ট ভবনের শহিদ তাজুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্ট-এর সভাপতি শেখর দত্ত।
উনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট শ্রমিকনেতা ও রাজনীতিবিদ, প্রাক্তন সংসদ সদস্য সামসুদ্দোহা ২০ এপ্রিল ২০২৬ ; সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, চা শ্রমিকনেতা, মৌলভীবাজারের বিশিষ্ট রাজনৈতিক নেতা অপূর্ব কান্তি ধর ২ সেপ্টেম্বর ২০২৪; সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ ড. মাহবুবুল হক ২৫ জুলাই ২০২৪ প্রয়াত হন।
সভার শুরুতে প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে সংগীত পরিবেশন করেন নন্দিতা সাহা। প্রয়াত নেতা সামসুদ্দোহা-এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কামরুজ্জামান ননী, অপূর্ব কান্তি ধর-এর জীবনী পাঠ করেন বিএম শহীদুল হক ও ড. মাহবুবুল হক-এর জীবনী পাঠ করেন দিলওয়ার হোসেন। ট্রাস্টের পক্ষ থেকে সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন সভাপতি শেখর দত্ত। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রয়াত নেতাদের জীবন ও কর্মের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী; বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম; ন্যাপ একীভূতকরণ প্রক্রিয়ার আহ্বায়ক এস এম এ সবুর; ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম খান; ট্রাস্ট সদস্য, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলমএ লেনিন; ডাকসুর সাবেক জিএস, আমরা একাত্তর-এর সভাপতি মাহবুব জামান; ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ হিলালউদ্দিন; রাজনীতিক, গণতন্ত্রী পার্টির নেতা শহীদুল্লাহ শিকদার; গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী।




