ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদাবি আদায়ে শাহবাগ ব্লকেডের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

দাবি আদায়ে শাহবাগ ব্লকেডের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, “আমরা সরকারের প্রতি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি—বুধবার দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় আমরা শাহবাগ মোড়ের দিকে রওনা হয়ে সেখানে ব্লকেড কর্মসূচি পালন করব।”

ছবি : সংগৃহিত।

এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি নিয়ে প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেন।

তবে বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের বাধা দিলে তারা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে রাতেই নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

গত রবিবার থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের তিন দফা দাবিগুলো হলো—
১. মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) হারে বাড়ি ভাতা প্রদান,
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাড়ি ভাতার দাবিটি বিবেচনা করতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো পত্রে বলা হয়েছে, ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান করতে হলে প্রয়োজন হবে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। ১৫ শতাংশ হারে দিলে প্রয়োজন ২ হাজার ৪৩৯ কোটি, ১০ শতাংশে ১ হাজার ৭৬৯ কোটি এবং ৫ শতাংশে ১ হাজার ৩৭১ কোটি টাকা।

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় এখন সারা দেশের শিক্ষক-কর্মচারীরা দৃষ্টি রেখেছেন শাহবাগ অভিমুখী এই কর্মসূচির দিকে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular