ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনদিলারা জামান বাড়ি দখলের আসল ঘটনা জানালো .....

দিলারা জামান বাড়ি দখলের আসল ঘটনা জানালো …..

নিউজ ডেস্ক:   বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য ঘিরে শুক্রবার সকাল থেকেই আলোচনা শুরু হয়। অভিনেত্রী দিলারা জামানের নামে ফটোকার্ড ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে বিষয়টি শুনে বরং বিস্মিত ও বিরক্ত হয়েছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। কারণ, ছড়িয়ে পড়া এই ঘটনার সঙ্গে তাঁর বর্তমান জীবনের কোনো সত্যতা নেই।

শুক্রবার বিকেলে দিলারা জামানের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

তাহলে দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা কি একেবারেই ঘটেনি? ঘটেছিল, তবে সেটি আজকের ঘটনা নয়—প্রায় ২২–২৩ বছর আগের। দিলারা জামান জানান, ২০০৩–২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তাঁর পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।
তবে সেই বাড়ি এখন আর তাঁর নেই।

দিলারা জামানের মতে, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গিয়ে কিছুদিন থাকার কথা জানিয়ে দিলারা জামান বলেন, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’ এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে কেন বা কারা ছড়াল—তা নিয়ে নিজেও বিস্মিত দিলারা জামান। তাঁর মতে, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular