ঢাকা  বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদীর্ঘ কারাবাসের পরও রাজনৈতিক অবস্থান বদলাননি মামুন

দীর্ঘ কারাবাসের পরও রাজনৈতিক অবস্থান বদলাননি মামুন

নিউজ ডেস্ক: দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাভোগ, একাধিক মামলা ও আইনি লড়াইয়ের মধ্যেও গিয়াস উদ্দিন আল মামুনের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

জানা গেছে, ২০০৭ সালে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাগারে কাটান গিয়াস উদ্দিন আল মামুন। ২০২৪ সালের ৬ আগস্ট বিভিন্ন মামলায় জামিন পেয়ে তিনি কারামুক্ত হন। দীর্ঘ এই সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কারাগারেই কাটাতে হয়েছে তাকে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়াস উদ্দিন আল মামুনের সম্পর্ক নিয়ে ২০০৭ সালের পর থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমে নানা আলোচনা হয়েছে।

মামুনের ঘনিষ্ঠজনদের দাবি, রাজনৈতিকভাবে তারেক রহমানকে চাপে রাখা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন ঘটনায় মামুনের নাম সামনে আনা হয়েছে। তবে এসব অভিযোগ ও রাজনৈতিক ব্যাখ্যা সংশ্লিষ্টদের বক্তব্য হিসেবেই এসেছে।

মামুনের বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়েছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এর মধ্যে দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার ও অস্ত্র মামলাও ছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের নভেম্বরে একটি দুর্নীতি মামলায় হাইকোর্ট তার তিন বছরের সাজা বাতিল করে তাকে খালাস দেন।

একই বছরের ডিসেম্বরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ওই মামলায় তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের সাজাও বাতিল হয়।

অর্থপাচার মামলাতেও পরবর্তী সময়ে আইনি পরিবর্তন আসে। ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট ওই মামলায় দেওয়া ৭ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দেন।

২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট ওই সাজা বাতিল করে তাকে খালাস দেন। পরবর্তী সময়ে আপিল বিভাগও মামুন ও তারেক রহমানকে ওই মামলায় খালাস দেন।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে অস্ত্র মামলায় নিম্ন আদালতের দেওয়া ১০ বছরের সাজা বাতিল করে মামুনকে খালাস দেন হাইকোর্ট। তার আইনজীবীদের ভাষ্য, এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

দীর্ঘ কারাবাসের সময় ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা যান মামুনের মা মোসাম্মৎ হালিমা খাতুন। কারাগার থেকে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। ঘনিষ্ঠজনরা জানান, মায়ের মৃত্যু তার কারাবাসের সময়ের অন্যতম বেদনাদায়ক ঘটনা ছিল।

মামুনের ঘনিষ্ঠজন ও বিএনপির নেতা-কর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘ কারাবাস, মামলা ও পারিবারিক বিচ্ছিন্নতার মধ্যেও তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসেনি। তাদের মতে, বিএনপির প্রতি তার আস্থা এবং তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অটুট রয়েছে।

২০২৪ সালে কারামুক্তির পর নতুন করে রাজনৈতিক ও সামাজিক জীবনে ফিরেছেন গিয়াস উদ্দিন আল মামুন। দীর্ঘ কারাবাসে জীবনের একটি বড় সময় হারালেও তার রাজনৈতিক অবস্থান বদলায়নি-এমনটাই দাবি তার ঘনিষ্ঠজনদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular