ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতদুদক ও বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা

দুদক ও বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।

বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ১৯৫৭ সালে দুর্নীতি দমন ব্যুরো হয়েছে। আর ২০০৪ সালে হয়েছে দুদক। তবে দুদক ও বিচার বিভাগ আগের শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। কর্মকর্তারা ভালো পরিবেশ পেলে কাজ করতে পারেন সেটা এখন দেখান।

আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তিও তুলে ধরেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, একজন বেহায়া প্রধানমন্ত্রী বলতেন, ৪০০ কোটি টাকার মালিক তার পিয়ন। তার বোন চোর, অথচ সেই প্রধানমন্ত্রীই বলে বেড়াতেন খালেদা জিয়ার কথা।

আইন উপদেষ্টা জানান, দ্রুত সময়ের মধ্যে সরকার দুদক কমিশন গঠন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular