ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দুর্যোগের প্রাথমিক পূর্বাভাস জীবনরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপদেষ্টা ফারুক ই আজম

দুর্যোগের প্রাথমিক পূর্বাভাস জীবনরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপদেষ্টা ফারুক ই আজম

নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগের প্রাথমিক পূর্বাভাস জীবনরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষয়ক্ষতি পূরণে ব্যয় করার চেয়ে দুর্যোগ সহিষ্ণুতা গড়ে তুলতে আগাম বিনিয়োগ করাই অধিক কার্যকর, টেকসই এবং জনকল্যাণমূলক। এ কারণেই সকলের জন্য প্রাথমিক পূর্বাভাস Early Warning For All রোডম্যাপ জনস্বার্থ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে সকলের জন্য প্রাথমিক পূর্বাভাস (Early Warning for All) জাতীয় রোডম্যাপ প্রচার কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, আমাদের দেশের মানুষ দুর্যোগের সাথে নিত্য বসবাস করে এবং অকুতোভয়ে দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে। প্রতিটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, তাই জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাস করাই সরকারের লক্ষ্য। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এক রাতের মধ্যে প্রায় ৫ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। তখন কোন আধুনিক পূর্বাভাস এবং প্রযুক্তিগত সতর্কবার্তা ছিল না। আজকে প্রযুক্তিগত অগ্ৰগতি নিয়ে কথা বলতে গেলে পূর্বের ভয়াবহ দুর্যোগের স্মৃতি আমাদের গভীর ভাবে নাড়া দেয়।

উপদেষ্টা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় ১৯৭০ কিংবা ১৯৯১ সালের দুর্যোগের পরও দেশীয় গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আমরা যথেষ্ট অগ্ৰগতি অর্জন করতে পারিনি। জাতীয়ভাবে গবেষণার প্রতি আমাদের মনোনিবেশ আরো বেশি হওয়া প্রয়োজন ছিল। তবে সৌভাগ্যের বিষয় যে স্যাটেলাইট ভিত্তিক ওয়েদার মডেল, ডপলার রাডার, ফ্ল্যাশ-ফ্লাড মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পূর্বাভাস, মোবাইল ভিত্তিক সতর্কবার্তা সবকিছু এখন আমাদের হাতে রয়েছে। বর্তমানে উপকূল, পাহাড়ি অঞ্চল, নগর এলাকা, নদী ভাঙ্গন প্রবণ এলাকা সব ক্ষেত্রেই দুর্যোগ সংক্রান্ত তথ্য তৈরি করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ এমদাদ উল বারী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির মোঃ আশরাফ আলম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular