ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষদেওয়ানগঞ্জে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ আটক ১

দেওয়ানগঞ্জে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ আটক ১

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজনকে আটক করেছে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানায়,গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘারচর ৩৫ বিজিপির বিওপির একটি টহল দল বাংলাদেশ ভারত সীমান্তের ১০৭৪/৯ নং পিলারের কাছাকাছি, দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে আব্দুল মতিন নামে এক যুবককে আটক করে।

পরে দেহ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, হরিণের ৬টি মৃগনাভি কস্তুরী, ৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল মতিন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নতুন বেপারীপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। উদ্ধারকৃত মালামাল সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে ৩৫ বিজিবি সদস্যরা আটককৃত আব্দুল মতিনকে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ৬ মে (মঙ্গলবার) আটককৃত আব্দুল মতিন এর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular