ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদ্বিতীয় রাজস্ব সম্মেলন আগামী ১৮ আগস্ট

দ্বিতীয় রাজস্ব সম্মেলন আগামী ১৮ আগস্ট

রাশিদুল রাশেদ, নিজস্ব প্রতিবেদক : মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে এবং রাজস্ব আহরণের গতি বাড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

আগামী ১৮ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সম্মেলনকে সফল করতে সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন ও অভ্যর্থনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য ছয়টি উপ-কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে সভাপতি এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে সদস্য সচিব এর দায়িত্ব দিয়ে ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনবিআরের নতুন চেয়ারম্যান রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ অতিথির অংশগ্রহণের কথা রয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে থাকবেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular