ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শিগগির লংমার্চ করব

দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শিগগির লংমার্চ করব

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শিগগির লংমার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরে আসব। এ সময় গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্তা না করার জন্য সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে ফরিদপুরে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন।

নাহিদ বলেন, অবিলম্বে আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে শিগগির লংমার্চ করব। আমরা ফিরে আসার জন্য লংমার্চ করব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরব।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জের ফ্যাসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।

অন্তর্বর্তী সরকারের কাছে নাহিদ অনুরোধ জানিয়ে বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। চারজন বিচারবহির্ভূতভাবে মারা গেছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি, গ্রেপ্তার হচ্ছে না। গ্রেপ্তার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে। আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি। বিচার না হওয়া পর্যন্ত ফিরব না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular