ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরনতুন প্রজন্মকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

নতুন প্রজন্মকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

গাজীপুর প্রতিবেদক: ‘দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন তোমাদের নতুন প্রজন্মকেই আনতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন তোমাদেরই আনতে হবে।’

রবিবার (৩ মে) দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মঈন খান বলেন, জাতীয় সংসদে তো ডিবেট হবে। সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। পৃথিবীর সব লোক একই ভাষায় কথা বলবে না, একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই পার্থক্য। সংসদে যুক্তিতর্ক ও বাস্তুবধর্মী কথা বলাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষার সঠিক প্রতিফলন হবে না।

অনুষ্ঠানে অদক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এ বছর দেশি-বিদেশি মিলে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ‌বক্তারা এসব শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তাদের। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular