ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘শুভ গীতা মহাযজ্ঞ’ অনুষ্ঠান সম্পন্ন

নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘শুভ গীতা মহাযজ্ঞ’ অনুষ্ঠান সম্পন্ন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ‘শুভ গীতা মহাযজ্ঞ অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪শে এপ্রিল) নান্দাইল থানা কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মন্টি রানী সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) বাবু পার্থ সারথী সিনহা আপেল। এছাড়া ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু টুটন ভট্টাচার্য, সদস্য সচিব বাবু বিজয় মিত্র শুভ এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ও নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু মৃনাল কান্তি গোস্বামী, নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু পল্লব রায় এবং নান্দাইল পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু তপন চন্দ্র দাস।
বিকালে নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভ গীতা মহাযজ্ঞ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির সহ উপজেলা বিএনপি’র দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গীতা মহাযজ্ঞকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানটি সফল করতে নান্দাইল থানা কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular