ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে ভোরাঘাট সেতুটির বেহালদশা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে শত...

নান্দাইলে ভোরাঘাট সেতুটির বেহালদশা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে শত শত পথচারি

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলের সিংরইল ইউনিয়নের ভোরাঘাটের জরাজীর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ শত শত মানুষ পারাপার করছেন।
ভোরাঘাট সেতুটির জরাজীর্ণ অবস্থা এখন এলাকাবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প আসা-যাওয়ার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।
সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য পরিবহন, জরুরি রোগী আনা–নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন।
স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হউক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ ব্যাপারে সেতুটি ভেঙ্গে দ্রুত নতুন সেতু নির্মাণ করার জন্য এলাকাবাসী জোর দাবি রাখছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মহোদয়ের কাছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular