ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ॥

নান্দাইলে শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ॥

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনীদের বিচারের দাবীতে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে উপজেলা নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চন্ডিপাশা খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ শেষে খেলার মাঠে এসে মিছিল শেষ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না”, “খুনিদের ফাঁসি চাই” ‘ইনকিলাব জিন্দাবাদ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হয়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular