ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনান্দাইলে সড়ক দুর্ঘটনায়  নিহত ১

নান্দাইলে সড়ক দুর্ঘটনায়  নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:  বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের ঘটনাস্থলেই  মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনার পরপরেই বাস চালক সড়কে বাসটি রেখে পালিয়ে যায়। ঘাতক বাসটি ঢাকা মেট্টো- (ব) ১৪-৫৬০০ শ্যামল ছায়া পরিবহনটি নান্দাইল হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছেন। 

মঙ্গলবার দুপুরে ১২টার দিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার দশালিয়া জোর দীঘিরপাড় নামক স্থানে এ  দূর্ঘটনাটি ঘটে।

জানাযায়, নিহত সুমন মিয়া (২৫) নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ চন্ডিপাশা গ্রামের মো. শহিদ মিয়ার পুত্র। ইজিবাইকটি নান্দাইল চৌরাস্তা হইতে যাত্রী নিয়ে নান্দাইল উপজেলা সদরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। আহত ৪জন হচ্ছেন- নান্দাইল উপজেলার আচারগাঁও নাখিরাজ গ্রামের মৃত আহম্মদ হোসেনর পুত্র জয়নাল আবেদীন(৬৫), চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মৃত হামিদ ব্যাপারী পুত্র মোকসেদ আলী (৫৮), ঘোষপালা গ্রামের অটোচালক সাদেকুর রহমান (৫৭) ও বারুইগ্রামের সোলেমান মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামল ছায়া বাসের চালক ব্যাপরোয়া গাড়ী চালানোর কারনেই এ দূর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular