ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় হবিগঞ্জ থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় হবিগঞ্জ থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলার আসামী বদরুল মিয়া-(৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম-(২৮) কে হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার ভোরে হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বদরুল মিয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কিসমত আলীর ছেলে ও মাফিয়া বেগম বদরুল মিয়ার স্ত্রী।

রোববার দুপুরে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বদরুল মিয়ার ছেলে-মেয়ে রোকিয়া বেগমের বাড়িতে ইট দিয়ে ঢিল মারে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডাকে কেন্দ্র করে বদরুল মিয়ার বাড়ির লোকজন রোকিয়া বেগমের বাড়িতে দা, লাঠি, রড, পলসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এ সময় বদরুল মিয়া তার হাতে থাকা পল দিয়ে রোকিয়া বেগমকে পেটের বাম পাশে আঘাত করে। গত ৫ এপ্রিল রোকিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রোকিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের পাশ থেকে রোকিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular