ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নোয়াবের নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান

নোয়াবের নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান

নিউজ ডেস্ক : নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সভাটি ঢাকার তেজগাঁওয়ের টাইমস মিডিয়া লিমিটেড ভবনে অনুষ্ঠিত হয়।

নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন এবং সহসভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নিউ এজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ–এর প্রকাশক আলতামাশ কবির।

সম্মানিত সদস্যদের তালিকায় রয়েছেন দৈনিক সমকালের এ কে আজাদ, দ্য ডেইলি স্টারের মাহফুজ আনাম, ইত্তেফাকের তাসমিমা হোসেন, ইনকিলাবের এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার মোজাম্মেল হক, আজাদীর এম এ মালেক, পূর্বকোণের ডা. রমীজউদ্দিন চৌধুরী ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নাসিম মনজুর।

সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদনও সভায় অনুমোদিত হয়েছে, যা নোয়াবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular