ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় এভারকেয়ারে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় এভারকেয়ারে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালে রওনা হন। হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ভিত্তিতে তাকে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular