নিজস্ব প্রতিবেদক: হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন ছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব নয়। তাই নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলেই পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে বলে দাবি করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, অবিলম্বে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।
অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনেরমুখী করা গেলে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও দাবি করেন তিনি।



