ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনির্বিশেষে ধানের শীষে ভোট দিন নান্দাইলে নির্বাচনী জনসভায় ইয়াসের খান চৌধুরী

নির্বিশেষে ধানের শীষে ভোট দিন নান্দাইলে নির্বাচনী জনসভায় ইয়াসের খান চৌধুরী

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে দূর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নান্দাইলের সর্বস্তরের জনগণকে এ আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ধানের শীষ প্রতীকে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করলে নান্দাইলবাসীর উন্নয়নে সব ধরনের কল্যাণকর কাজ করবেন। নান্দাইলে সকল ধরনের চাঁদাবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে যা যা করণীয় তিনি তাই করবেন। তিনি নির্বাচিত হলে এমপি হিসাবে নয়, নান্দাইলের জনগণের সেবক ও ধানের শীষের একনিষ্টকর্মী হিসাবে তিনি কাজ করে যাবেন। দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষক, শ্রমিক ও বেকারদের কর্মসংস্থানসৃষ্টি করে তাঁর মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং নান্দাইলবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

এছাড়া তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে বিশেষ করে নান্দাইলবাসীর প্রাণের দাবি ত্রিমুখী ব্রিজ নির্মাণ, নান্দাইল চৌরাস্তা শ্রমিকদের জন্য উন্নত বিশ্রামাগার, উপজেলা সদর হাসপাতাল আরও উন্নীতকরণ সহ পশ্চিম নান্দাইল ও পূর্বনান্দাইলবাসীর আরও দুইটি হাসপাতাল নির্মাণ এবং যুবকদের জন্য একটি উন্নতমানের স্টেডিয়াম স্থাপন ও ইউনিয়নে ইউনিয়নে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি নান্দাইলের ক্বওমী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি-সম্প্রীতির নান্দাইল গড়ে তুলা হবে। যারা প্রকাশ্যে ধানের শীষে কাজ করতে পারছেন না, তারা ১২ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নীরবে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের পাশে থাকবেন। আপনাদের কোন ভয় নেই। ধানের শীষ প্রতীক নির্বাচিত হলে হিংসাপরায়ণ হয়ে কোন দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা করা হবে না। তাই নান্দাইলের উন্নয়নের স্বার্থে ধানের শীষের মার্কা ভোট দিবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হবে।

নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির প্রমুখ।

উক্ত নির্বাচনী জনসভায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular