ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২৫ জুন বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে জেলা সদরের পলাশবাড়ি এলাকার জ্ঞানদাস কানাইকাটা রেলঘুমটি এলাকায়। চিলাহাটী-ঢাকাগামী চিলাহিটিগামী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হচ্ছেন নীলফামারী সদরের চওড়া বড়গাছার আরাজি দলুয়ার কাল্ঠু মামুদের ছেলে সন্তোস (৪৮) ও একই এলাকার শেলটুর ছেলে ভবেস (২৮)।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন মোটরসাইকেল আরোহী রেললাইন পাড়াডাড়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এসময় প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায় ট্রেনটি নীলফামারী স্টেশনে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular