পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সবেত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল্লাহ, এ বিদ্যালয়ের সাবে প্রধান শিক্ষক মাহামুদুল হক, শাহ মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ১১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিরা সকল কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পঞ্চগড় পর্যটনের অপার সম্ভাবনা। পঞ্চগড়কে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ ও মায়েশিযার প্রেসিডেন্ট মাহাথিরের উদাহরণ তুলে ধরে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের দেশ পিছিয়ি। যোগ্য নেতৃত্ব হলে দেশে পরিবর্তন সম্ভব। যোগ্য নেতৃত্ব পেলে দেশ উন্নত হবে। আজকের এই তরুণ তুরুণী ও যুবদের নেতৃত্ব নিতে হবে। তাদেরকেই দেশের হাল ধরতে হবে। মনুষ্যত্ব আর মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশপ্রেম জাগাতে হবে। ভালো আচরণ করতে হবে, শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে হবে। নিজেকে যোগ্য হিসেবে তৈরী করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।



