ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্নে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্নে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক:  পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রোববার রাতে টোল প্লাজা সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।নিহতরা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

রোববার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হন। তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular