ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পররাষ্ট্রনীতিতে নতুন অবস্থান ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রনীতিতে নতুন অবস্থান ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের নতুন সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার নীতিতে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, দেশের সীমান্তের বাইরে রয়েছে “বন্ধু ও অংশীদার, কোনো প্রভু নয়”।

শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি “বাংলাদেশ প্রথম” নিয়ে ব্যাখ্যা দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে “বাংলাদেশ প্রথম” নীতি অনুসরণ করা হচ্ছে। তবে এর অর্থ বাংলাদেশ একা হয়ে যাওয়া নয়। বরং এর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণে দৃঢ় অঙ্গীকার প্রকাশ পায়।

তিনি আরও বলেন, এই নীতি এমন একটি অবস্থান নির্দেশ করে যেখানে বাংলাদেশ কোনো দেশের প্রভাবাধীন নয়, বরং সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular