ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন ডিজি জিন্নাত রেহানা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন ডিজি জিন্নাত রেহানা

নিউজ ডেস্ক:  প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) রাতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ মে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী সচিব পদে পদোন্নতি পান। পরে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হলেন এস এম হুমায়ুন কবির সরকার।

এদিকে সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে মাগুরার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএসের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। মাগুরার বর্তমান ডিসি মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়েও কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular