ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক, পারস্পরিক সম্পর্ক ও সরকারের নীতিমালা নিয়ে আলোচনা

পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক, পারস্পরিক সম্পর্ক ও সরকারের নীতিমালা নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সরকারের নীতিমালার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে পল কাপুরের সঙ্গে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।

বৈঠক শেষে মঈন খান বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। রাষ্ট্র হিসেবে অতীতে তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। দেশে নতুন সরকার গঠিত হয়েছে-কাজেই তারা স্বাভাবিকভাবেই এদেশে আসবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কী হচ্ছে? আমাদের নীতিমালাগুলো কী? আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী? বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা করার জন্যই এসেছেন তিনি।’

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছে। বিএনপি ও জামায়াতের ‘সম্মতি’ নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজকের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘এ বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে।’

সংসদে বিরোধী দলের অবস্থান কী হবে? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে। সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে- যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ডিপ্লোমেটিক রিলেশন, বৈদেশিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক।’

মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়াব ইবনে ইউসুফ, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular