ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসপহেলা বৈশাখ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নববর্ষ ও পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) দেওয়া বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুনের আহ্বান নিয়ে ফিরে আসে এবং পুরোনো জীর্ণতা, গ্লানি ও হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, কৃষি, প্রকৃতি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে পহেলা বৈশাখের নিবিড় সম্পর্ক রয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও কৃষক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদনের দিনক্ষণ নির্ধারণ করেন। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধ নববর্ষের মাধ্যমে নতুন করে প্রাণ পায়।

বৈশাখি মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে বলেও তিনি উল্লেখ করেন। নববর্ষে নতুন প্রত্যাশা, সম্ভাবনা ও মানবকল্যাণের অঙ্গীকারে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চাই হোক নতুন বছরের প্রত্যয়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular