ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে বলে আশঙ্কার কথা বলেন তিনি৷ তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে। এ ছাড়া পান্থকুঞ্জ পার্ক ও আনওয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular