পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মেইন গেইটের দৃষ্টি নন্দন প্রবেশ গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন প্রধান গেইটি অবহেলিত অবস্থায় ছিল। অবশেষে ইউএনও
নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার আনুষ্ঠানিক ভাবে গেইট নির্মাণের কাজ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুল নাহার বলেন,
দায়িত্ব গ্রহনের প্রথম দিনে ভীষণ মন খারাপ হয়েছিলো, এতো সুন্দর উপজেলা পরিষদের কোনো গেইট আর বাউন্ডারী ওয়াল নেই। মনস্থির করেছিলাম আল্লাহ তায়ালা যেনো আমাকে এই দুটি কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।



