নিউজ ডেস্ক: ঈশ্বরদী উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকায় আয়োজিত ০৮ আগস্ট ২০২৬ ইং তারিখে সকাল ১০.০০ টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদ সম্মেলনে পাবনা এক্সপ্রেসের শেষ স্টপেজ ঈশ্বরদীতে করার দাবি জানানো হয়।
ঈশ্বরদী-পাবনা, দু’টি একই জেলার গুরুত্বপূর্ণ জনপদ, তাই “পাবনা এক্সপ্রেস ট্রেনটি” পুরোজেলার মানুষের কথা বিবেচনা করেই পরিচালিত হওয়া যৌক্তিক। ঈশ্বরদী রেলওয়ে জংশন দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান রেলওয়ে জংশন ও প্রবেশদার। (১) এই স্টেশনে প্রবেশ করলে ট্রেন পরিচালনা আরো সহজ ও কার্যকর হবে। (২) টেকনিক্যাল সহায়তার জন্য ঈশ্বরদী সবচেয়ে উপযুক্ত স্থান।
লোকোমোটিভ বা কোচে কোন ধরনের সমস্যা হলে দ্রুত সমাধান করা সম্ভব যা যাত্রী সেবার মান বৃদ্ধি করবে। (৩) ইঞ্জিন রিভার্স বা অন্যান্য অপারেশনাল কাজ ঈশ্বরদী রেলওয়ে জংশনে নিরাপদ ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে সময়ও সাশ্রয় হবে। (৪) ঈশ্বরদী রেলওয়ে জংশনের সাথে দেশের বিভিন্ন অঞ্চলের সংযোগ রয়েছে; এতে যাত্রীরা ট্রেন পরিবর্তন করে সহজেই নিরাপদভাবে গন্তব্যে যেতে পারবেন। (৫) ঈশ্বরদী জংশনে ট্রেন প্রবেশ করলে শুধু ঈশ্বরদী উপজেলা নয়, পুরো পাবনা জেলা এবং কানেকটিভিটির কারণে পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে যা একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদাহরণ হবে। (৬) রেল পরিচালনার বাস্তবতা ও যাত্রী সেবা, দুই দিক বিবেচনায় ঈশ্বরদী জংশনে ট্রেন প্রবেশ একটি যৌক্তিক সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করি।
সর্বজন স্বীকৃত উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলা। যেখানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড, ইক্ষু গবেষণা কেন্দ্র, পাকশিতে রেলওয়ের পশ্চিম জোনের প্রধান অফিস, হার্ডিঞ্জ ব্রীজ, লালনশাহ্ সেতু, ঈশ্বরদী রেলওয়ে জংশন।
দেশ এবং আন্তর্জাতিকভাবে এটি রাজধানী শহর ঢাকা থেকে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের কেন্দ্রস্থল। চলতি মাসে পাবনা এক্সপ্রেস নামে একটি ট্রেন পাবনা-ঢাকা রুটে চলাচল শুরু হতে যাচ্ছে।
সর্বজন মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে, ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ এবং যাত্রা বিরতির বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে আজকের এই সংবাদ সম্মেলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভপতি আশরাফ আলী খান মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম,ফেরদৌসুর রহমান শিশু, শামীম মাজহার, আবু জেনা মোস্তফা সহ সভাপতি




