ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্তের পাল্লাথল পুঞ্জি নামক এলাকায় দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তখন তারা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় পাল্লাথল বিওপির দায়িত্বরত বিজিরির টহল দল তাদের আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা জানান, তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সম্প্রতি সেখানকার পুলিশের হাতে তারা ধরা পড়েন।

আটক হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গ্রামে।

বড়লেখা থানার ওসি আবুল হাশেম সরকার বলেন, ‘সীমান্ত এলাকায় ৪৮ জনকে আটকের কথা শুনেছি। সকাল ১১টা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।’

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular