ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনের জরিমানা

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনের জরিমানা

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ খালাশপীর ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশনটির মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| শনিবার সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ|
অভিযোগে জানা গেছে, উক্ত ফিলিং স্টেশন থেকে কৌশলে প্রায়ই ড্রাম ও জারকিনে প্রেট্রোল বিক্রি চলছিল| পীরগঞ্জের এক সাংবাদিক এমন একটি ভিডিও ধারন করার সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ উক্ত সাংবাদিককে প্রহার করে| সাংবাদিককে প্রহারের পর ক্ষুব্ধ উপজেলা প্রশাসন উক্ত ফিলিং স্টেশনের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহন করে |
সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে| ভবিষ্যতে এমন অনিয়ম রোধে পদক্ষেপ অব্যাহত থাকবে|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular