পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম রংপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে| বুধবার সন্ধার পর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা জানানো হয় |
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম| এতে আরো বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাধারন সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাংগাঠনিক সম্পাদক করিম সরকার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ| অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বক্তারা সাইফুল ইসলামকে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাইফুল ইসলামের নেতৃত্বে রংপুর জেলায় বিএনপি’র সাংগাঠনিক ভিত্তি ও রংপুর জেলার উন্নয়ন আরো গতিশীল হবে |
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশবাসীর ব্যাপক সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশের সবে মাত্র উন্নয়নের সুচনা হয়েছে তখনই জুলাই সনদ নিয়ে একটি গোষ্ঠি অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমুর্তি ক্ষুন্নের অপচেষ্ঠা করছে | তাই তাতে বিভ্রান্ত না হয়ে তিনি দেশবাসীকে বিএনপি সরকারের কর্মকান্ডে সহযোগীতা করার আহবান|
উক্ত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত করে|




