ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

পৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় পৃথক সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছেন। তারা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)।

এ দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে একজন মারা যায়। এতে সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত পিয়াস সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র, মোটর সাইকেলযোগে পিয়াস কালিবাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটর সাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা-মোটর সাইকেল দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত অবস্থায় পিয়াসসহ ৬ জনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নিলে পিয়াসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত সিফাত নামে একজনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular