ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপেন্টহাউস লিভিংসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পেন্টহাউস লিভিংসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক:  ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আগস্ট ০১, ২০২৬ আয়োজিত  এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা পেন্টহাউস লিভিংস লিমিটেডের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন। 

প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অপারেশনস) আশিক উন নবী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশনস) আনিসুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular