ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপ্রক্সি দিতে গিয়ে খালাতো ভাইয়ের কারাদণ্ড

প্রক্সি দিতে গিয়ে খালাতো ভাইয়ের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে আতিকুর রহামান রাসেল মিয়া (২৩) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে প্রক্সি পরিক্ষা দেয়ার অপরাধে ৭দিমের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার। আটক আতিকুর রহমান রাসেল পাশ্ববর্তী পুড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে।

জানাগেছে,বাবা সাথে অভিমান করে বিষপান করে এসএসসি পরীক্ষার্থী আরমান আহম্মদ (১৭)। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে ও ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী আরমান আহম্মদ অসুস্থ্য থাকায়, পরিবর্তে খালাতো ভাই আতিকুর রহমান রাসেল পক্সি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালিন সময়ে বিষয়টি জানাজানি হলে পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য আতিকুর রাসেল মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,ভাম্যমান আদালতে পক্সি পরীক্ষার্থীর ৭ দিনের কারাদণ্ড প্রদান করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular