ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজয়পুরহাটপ্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, জেলায় স্পোর্টস পল্লী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, জেলায় স্পোর্টস পল্লী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিবেদক: প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে, এছাড়াও প্রত্যেক জেলায় স্পোর্টস পল্লী করা হবে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা বিকাশে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় স্পোর্টস পল্লী করা হবে। খেলাধুলা শুধু শরীর গঠনে নয়, পেশা হিসেবে বিকশিত হচ্ছে।

খেলায় জয়পুরহাট সদর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কালাই উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে আসেন হাজার হাজার দর্শক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular