গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ’মাদকের আগ্রাসন দৃশ্যমান,প্রতিরোধেই সমাধান,’পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে,মাদক রুখতে হবে একসাথে,’মাদকের ঠিকানা পাঁচবাগ-গফরগাঁওয়ে হবে না,এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার নলচিড়া পালের বাজার থেকে একটি মাদক বিরোধী র্যালি বের হয়।র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।পরে সেখানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।মাদক বিরোধী র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য,পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোফাখখারুল হক টুটুল।র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ,ইউনিয়ন যুবদল নেতা মাজহারুল ইসলাম সজল,পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম কাঞ্চন,সাধারণ সম্পাদক মো. জসিম,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আলামিন মড়ল,সিরাজুল ইসলাম খান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন,মাদক একটি পরিবার,সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ।মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন,স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান ইতোমধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।তাই আসুন,সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের সন্তানদের জন্য একটি সুস্থ ও নিরাপদ সমাজ নিশ্চিত করি।




