এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মানবাধিকার কর্মী নাভেনথাম নাভি পিল্লাই।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার নাম ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার প্রসারে অনন্য অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকার আইনজীবী ও বিচারপতি নাভানেথেম নাভি পিল্লাই।
নরওয়েজিয়ান নোবেল কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যতিক্রমী সাহস ও সততার সঙ্গে আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ায় তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হলো। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা বিচারে তার অবদান চিরস্মরণীয়।
নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক




