ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং তিনি মত দিয়েছেন, নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সেখানে নতুন নামকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ঈদুল আজহার আগে পাঠানো ওই প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম বেগম খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়েছিল। ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, নতুন নামকরণের প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠান গড়ে তা করা উচিত। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া যেতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নোটে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন নতুন কোনো নাম সংযুক্ত করতে হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এর আগে সরকারি ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। মশা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেন, দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কার্যকর সমাধান বের করা সম্ভব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular