ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন

চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন

নিউজ ডেস্ক: সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চার সচিবের দায়িত্বে রদবদল আনা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অন্য তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রুর সই করা পৃথক চার বিজ্ঞপ্তিতে তাদের বদলি বা পদায়ন করা হয়।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে মো. দাউদ মিয়াকে। তিনি এর আগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular