ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্রতি উপজেলায় শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতি উপজেলায় শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের সরকারী শিশু পরিবারের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. শরীফ হোসেন, লক্ষ্মীপুর জেলা রোভারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা শাখার কমিশনার মোহাম্মদ আবদুল মাজিদ।

এসময় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

পরবর্তীতে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন।

এসময় লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত প্রশাসক জেপি দেওয়ান বলেন, সাঁতার না জানার কারনে বছরের অসংখ্যা মানুষ পানিতে ডুবে মৃত্যু বরণ করে।

পরবর্তীতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular