নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে খেলবেন তিনি।
৩১ বছর বয়সী মোস্তাফিজ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ সংস্করণে তার শিকার ৪২৩ উইকেট। দীর্ঘদিনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিভিন্ন লিগে খেললেও এবারই প্রথম বিগ ব্যাশে দেখা যাবে তাকে।
কাঁধের চোটের কারণে এবারের বিগ ব্যাশে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেহরেনডর্ফের। তার জায়গায় মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রেনেগেডস। বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলবে রেনেগেডস।
ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি।



