ঢাকা  শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই উন্নয়ন কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে ইউএনডিপির চলমান কর্মসূচি, অগ্রাধিকারভিত্তিক খাত এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্টেফান লিলার। উন্নয়ন, মানবসম্পদ গঠন ও নাগরিকসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।

একই দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা-সংক্রান্ত আরেকটি সভাও অনুষ্ঠিত হয়।

শিল্প খাতের স্থবিরতা দূর করে উৎপাদনমুখী পরিবেশ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং সম্ভাবনাময় কারখানাগুলো পুনরায় সচল করার বিষয়টি সেখানে আলোচনায় আসে।

সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular