ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপ্লট দুর্নীতি: শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা এই মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন।

মামলার আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, ‘আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এ জন্য এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ দেন।’

মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ২০২৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর আগে ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular