ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহফলোআপ-গফরগাঁওয়ে মৎসখামারিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

ফলোআপ-গফরগাঁওয়ে মৎসখামারিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে মৎস খামারি মহিদুজ্জামান মোফাচ্ছেল (৪০)কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।বুধবার (২৯ জুলাই) বিকেলে নিহতের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে গফরগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন।এদিকে এ হত্যার ঘটনায় মূল আসামি তোফাজ্জল হোসেন তপন(৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।তপন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে পরকীয়ার জেরে মৎসখামারি মহিদুজ্জামান মোফাচ্ছেলকে গত রোববার রাতে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে তপন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্বজনরা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সোমবার(২৭ জুলাই)দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেল মারা যান।
গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,এ ঘটনায় মূল আসামি তোফাজ্জল হোসেন তপনকে বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular