ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক : মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বেলা ৩টায় নেপালের পোখারায় মুখোমুখি হবে এই দুদল।

২০২৪ সালের নাটকীয় ফাইনালের এক বছর পর আবারও এই টুর্নামেন্ট ফিরেছে। গতবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুদলের ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকার ১১-১১ সমতায় ছিল। ফলে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রধান কোচ পিটার বাটলার বলেন, ‘আমরা অনুশীলন যতটা সম্ভব কম করার চেষ্টা করেছি। কারণ অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়। অন্যান্য দেশও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রধান লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো। সবার সুস্থতা আমার কাছে সবার আগে।’

বাটলার বলেন, ‘ওরা (ভারত) কীভাবে খেলবে সেই সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড় আছে। আমাদের সেরা ফর্মে থাকতে হবে, একদম সতেজ। সবচেয়ে বড় কথা, তাদের আবারও হারাতে হবে।’

ইনজুরির কারণে টুর্নামেন্টে বাটলারকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। তার মতে, শনিবারের ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি বড় পার্থক্য গড়ে দেবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। পরের বছর যুগ্ম চ্যাম্পিয়ন হয় দুদল। বাংলাদেশের সামনে এবার সুযোগ আবারও এককভাবে শ্রেষ্ঠ হওয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular