ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকক্সবাজারফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা-বিমান বাহিনী

ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা-বিমান বাহিনী

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা-বিমান বাহিনী। রবিবার (১৮ মে) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)। প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

তবে, মার্কিন সেনা-বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন- এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ তারা আজই (বুধবার) চলে যাবেন।

পরিচালক মো. তানহারুল ইসলাম আরও জানান- বন্যা, জলোচ্ছাস ও ঘুর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী কর্মী অংশ নেন বলে জানান তিনি।

আমেরিকান এম্বাসির সহযোগীতায় এবং মার্কিন সেনা-বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণ প্রদান করেন। বুধবার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular