ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই এলাকার মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি পেশায় ডেভেলপার ব্যবসায়ী ছিলেন। ব্যক্তিগত জীবনে এক পুত্রসন্তানের জনক।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করছিলেন সোহাগ। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। ভিমরুলের একাধিক কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম বলেন, “বাগানে কাজ করার সময় ভিমরুল তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।”

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই সোহাগের মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

স্বজনরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular