ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জমাদিউস সানি শুরু, জানা গেল ২০২৭ সালের প্রথম রোজার সম্ভাব্য তারিখ

জমাদিউস সানি শুরু, জানা গেল ২০২৭ সালের প্রথম রোজার সম্ভাব্য তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। সেই হিসাবে পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর শুরু হবে রজব মাস। এরপর আসবে শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে জমাদিউস সানির শুরু থেকে রমজান আসতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

এদিকে, গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই শুরু হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখবেন মুসলমানরা।

তবে রমজান শুরুর তারিখ এখনো সম্ভাব্য। চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular