ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওবাইদুল হকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৩ মে, রবিবার সকাল সাড়ে ১১ টায় স্বেচ্ছাসেবক  দলের ব্যানার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন, ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular